বাংলাদেশঃ ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে পূণ্যার্থীদের ঢল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখর পরিবেশে অষ্টমীর স্নানে পূণ্যার্থীদের ঢল নেমেছে। বুধবার ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের লাটিয়ামারী ঘাটে ব্রহ্মপুত্র নদে এ স্নানোৎসব পালিত হয়। নানা বয়সী পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করেন। ব্রহ্মপুত্র নদে পূণ্য স্নানে ব্যাপক মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী নান্দাইল, কেন্দুয়া, নেত্রকোণা এলাকা হতে স্নানার্থীরা লাটিয়ামারি ঘাটে স্নানে অংশগ্রহণ করে। স্নানোৎসব উপলক্ষে এ ঘাটে প্রতি বছরেই বসে মেলা। সনাতন ধর্মাবলম্বী এ্যাড. জীবন চন্দ্র…

