উইম্বলডন পেল নতুন রানি, খেতাব জিতে বিশ্বাসই হচ্ছিল না বার্বোরা ক্রেচিকোভার!
লন্ডন: উইম্বলডন জিতলেন বার্বোরা ক্রেচিকোভা। শনিবার তিন সেটের রোমাঞ্চকর ম্যাচে ইতালির জেসমিন পাওলিনিকে হারিয়ে বার্বোরা ক্রেচিকোভা তাঁর প্রথম উইম্বলডন শিরোপা জিততে সক্ষম হন। বার্বোরা ক্রেচিকোভা এই খেতাব জয়ের পর নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না৷ পরে অবশ্য বলেন, আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল, জিতব। তবে খেলা শেষ না হওয়ার পর্যন্ত তো আর সেটা পাকাপাকি বলা যায় না। গত ২ মাস খুব পরিশ্রম করেছি। টেনিস জীবনের এটাই হয়তো সেরা মুহূর্ত! এদিন বার্বোরা ক্রেচিকোভা প্রথম সেটে আধিপত্য বিস্তার করলেও…

)