যাত্রী থেকে চালক, মূলত মহিলাদের নিরাপত্তায় একগুচ্ছ নতুন ফিচার এনেছে উবের ইন্ডিয়া
যাত্রী এবং চালক – উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতেই একগুচ্ছ পদক্ষেপ করেছে উবের ইন্ডিয়া। মূলত মহিলা সওয়ারিদের সুরক্ষা আরও সুনিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপসমূহ বলে জানা গিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নয়া এই ব্যবস্থাপনাগুলির মধ্যে রয়েছে – অডিয়ো রেকর্ডিং, মহিলা চালকের জন্য বিশেষ বিকল্প, কাস্টমাইজ করা যায় – এমন কিছু সেফটি সেটিং এবং একটি এসওএস বাটন। অডিয়ো রেকর্ডিং: যদি চালক বা যাত্রী, দুই পক্ষের কোনও একজনই গাড়িতে সওয়ার থাকাকালীন অস্বস্তি বোধ করেন, তাহলে তাঁদের মধ্যে যে কেউ সেই পুরো…

