বড় ধাক্কা দলের কাছে! আসন্ন প্রতিযোগিতায় খেলবেন না ৩ ভারতীয় তারকা
মুম্বই: শ্রীলঙ্কা সফরের পর বর্তমানে লম্বা ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বর মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে টিম ইন্ডিয়া। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে সময় থাকলে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তেমনই নির্দেশ ছিল বিসিসিআইয়ের। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগ দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে ভারতী ক্রিকেটারদের। প্রথমে জানা গিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিদেরও খেলতে দেখা যাবে দলীপ ট্রফিতে। যদিও পরে বোর্ডের তরফ থেকে দুই সিনিয়র ক্রিকেটারকে ছুটি দেওয়ার কথা জানিয়ে দেওয়া…

)

