দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
Director Utsav Mukherjee Missing: আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিচালকের স্ত্রী। নিখোঁজ উৎসব মুখোপাধ্যায়ের ফোন নম্বর ট্র্যাক করে জানা গিয়েছে, সেটি শেষ উল্টোডাঙা স্টেশনের কাছে চালু ছিল। তার পরেই বন্ধ হয়ে যায়।নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় ! (Photo: Social Media) কলকাতা: টলিপাড়ায় হচ্ছেটা কী ! অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ কাটার আগেই আরও একটা আতঙ্কিত হয়ে পড়ার মতো খবর ৷ সেটা হল পরিচালক উৎসব মুখোপাধ্যায় বৃহস্পতিবার দুপুর থেকেই নিখোঁজ ৷ এদিন সকালে নিমতার একটি ব্যাঙ্কে কাজ সেরে ফেরার…

