‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI নিয়ে ভবিষ্যদ্বাণী
নয়াদিল্লি: পাকাপাকি ভাবে কর্মহীন হয়ে পড়তে পারেন সমগ্র মানবজাতি। পরিস্থিতি এমন হতে পারে যেখানে সরকারকে সকলের ভরণপোষণের দায়িত্ব নিতে হতে পারে। এমনই ভবিষ্যদ্বাণী করলেন AI সংস্থা Anthropic-এর Claude গবেষক তাও লিন। (AI Impact on Employment) কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন লিন। তাঁর দাবি, প্রতিটি ক্ষেত্রেই মানুষকে ছাপিয়ে যেতে পারে AI. এমনকি তাবড় বিশেষজ্ঞেরও কাজ ছিনিয়ে নিতে পারে তারা। তাঁর কথায়, “পৃথিবীর সমস্ত মানুষই কার্যত কর্মহীন হয়ে পড়বেন।” (AI Job Warning) আমেরিকার অলাভজনক সংস্থা Palisade Research-কে এমনটা জানিয়েছেন…


