বাংলাদেশঃ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
সান নিউজ ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সরকার প্রধান সংযুক্ত হন। সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে- সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প যথাক্রমে-নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত)…

