রোদ, বৃষ্টি উপেক্ষা করে চা তুলেছেন বাবা-মা, মেয়েকে বানালেন এলাকার প্রথম MBBS!
আলিপুরদুয়ার: কঠোর সংগ্রাম করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছে এই শ্রমিক পরিবার। ডিমা চা বাগান থেকে প্রথম এমবিবিএস পাশ করল সুজাতা মুন্ডা। প্রত্যন্ত এলাকা থেকে এমবিবিএস পাস করে এক দৃষ্টান্ত স্থাপন করল চা বাগানের শ্রমিক পরিবারের মেয়ে সুজাতা মুন্ডা। রোদ, বৃষ্টি উপেক্ষা করে চা বাগানে কাজ করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছিলেন চা বাগানের শ্রমিক সমীরুন মুন্ডা। তিনি কালচিনি ব্লকের ডিমা চা বাগানের নেপালি লাইনের বাসিন্দা। অবশেষে মেয়ে এমবিবিএস পাস করায় মুখে হাসি ফুটেছে তাঁদের। শ্রমিক পরিবারের সন্তান হওয়ায় এই যাত্রা একদমই সহজ…

)