বাংলাদেশঃ বর্ষসেরার পুরস্কার পেলেন ভয়েস আর্টিস্ট রাজ
সান নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বর্ষসেরা পুরস্কার ২০২২ পেয়েছেন সুমধুর-দরাজ কণ্ঠস্বর, অত্যন্ত মেধাবী, তরুণ ও প্রতিভাবান ব্যক্তিত্ব এসআই রাজ। প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বর্ষসেরার এই পুরস্কার তুলে দেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। ঢাকা অফিস থেকে ১৪ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সারাদেশ থেকে আরও ৬ জন জেলা প্রতিনিধিকে বর্ষসেরার পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানটির সম্পাদক। পুরস্কার প্রাপ্তি ও অনুভূতি বিষয়ে জানতে…

