বাংলাদেশঃ পর্যটন মেলা ও বিচ কার্নিভালের পর্দা উঠল
এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : কক্সবাজারে এবার জমকালো আয়োজনে উদযাপন করা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল শুরু হয়েছে। পুরো আয়োজনকে সামনে রেখে পর্যটন নগরী সেজেছে বর্ণিল সাজে। ভ্রমণার্থীদের জন্য মূল্যছাড়সহ বিনোদনমূলক নানা অনুষ্ঠান। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু হয়ে সুগন্ধা পয়েন্ট ঘুরে শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা—উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পেশাজীবী প্রতিনিধিরা। বাদক দল, ঘোড়া ও ট্যুরিস্ট পুলিশের…

