Job News: বিরাট সুখবর সিভিক ভলান্টিয়ারদের জন্য! রাজ্য পুলিশের বিরাট শূন্যপদে নিয়োগ, পরীক্ষার্থীদের জন্য চালু বিশেষ হেল্পলাইন
East Bardhaman News: পরীক্ষাসংক্রান্ত কোনও জরুরি পরিস্থিতির মুখোমুখি হন তাঁদের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। < পূর্ব বর্ধমান জেলা পুলিশ পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী রবিবার, ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হাজার হাজার চাকরিপ্রার্থী ইতিমধ্যেই শেষ মুহূর্তের পড়াশোনায় ব্যস্ত। পরীক্ষার দিন ভোর থেকেই পূর্ব বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজেদের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে। এবারের নিয়োগ প্রক্রিয়া বেশ বড় আকারে হচ্ছে। রাজ্য পুলিশের ১১ হাজারেরও বেশি...

