বাংলাদেশঃ কমনওয়েলথ-আ.লীগ প্রতিনিধিদের বৈঠক
নিজস্ব প্রতিনিধি: কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এ বৈঠক শুরু হয়। এ সময় ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। অপরদিকে ১০ সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও…

