কমলালেবুর খোসা ফেলে দিচ্ছেন নাকি? দাঁত সাদা করা থেকে খাবারে ব্যবহার করুন এভাবে
কমলালেবুর খোসা কখনও ফ্লেভার হিসাবে দেয় সুবিধা, আবার কখনও স্বাদে যোগায় আলাদা মেজাজ! এছাড়াও সংসারের নানান টুকিটাকি কাজে কমলালেবুর খোসা বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। দেখে নেওয়া যাক সেই সমস্ত উপায়গুলি। 1/6শীতকাল মানেই কমলালেবু। মিঠে রোদে বসে কমলালেবু ছাড়িয়ে খাওয়ার মজাই আলাদা। শীতের দিনে আলসেমি ঠাসা রোদে মাদুর পেতে কমলালেবু ছাড়িয়ে তার খোসা চিপে মুখে রস লাগাতেও অনেকে পছন্দ করেন। তবে এই খোসার আরও নানান রকমের উপকারিতা রয়েছে। দেখে নেওয়া যাক সেগুলি। 2/6ত্বকের যত্নে- কমলালেবুর খোসা ত্বকের যত্নে খুই…

