ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিয়ের প্রলোভনে ১ কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মো. আরিফ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর এ বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই মোছা. নুসরাত জাহান বলেন, রাজধানীর কামরাঙ্গীরচরে বিয়ের প্রলোভনে ১ কিশোরীকে একই এলাকার এক যুবক ধর্ষণ করেছে। এই ঘটনায় শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ভুক্তভোগী…

