Howrah Station: সব ধরা পড়ে যাবে এবার, হাওড়া স্টেশনে বসছে আধুনিকতম যন্ত্র
বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া। প্রতিদিন হাজার হাজার রেলযাত্রী এই পথেই যাতায়াত করেন। এবার সেই স্টেশনের সুরক্ষার নিরিখে বড় উদ্যোগ নিচ্ছে রেলকর্তৃপক্ষ। সূত্রের খবর, এবার হাওড়া স্টেশনে বসানো হচ্ছে বিরাট কার্গো স্ক্য়ানার। অর্থাৎ মালপত্র যা কিছু এই স্টেশন পথে যাবে তা স্ক্যান করে দেখা হতে পারে। সেক্ষেত্রে মালপত্রের মধ্য়ে লুকিয়ে কোনও সন্দেহজনক জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে কি না তা সহজেই ধরা পড়বে। সেটাই নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। আরপিএফের শীর্ষ কর্তারা এনিয়ে বৈঠকও করেন। হাওড়া স্টেশনের সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার…

