মায়ের সঙ্গে গভীর বনে অন্ধকারে ঘুরছে কালো রঙের বাঘের ছানা! ভাইরাল ঝড়ের গতিতে
বাঘিনীর সঙ্গে গভীর বনে ঘুরে বেড়াচ্ছে তার শাবক৷ এরকম ছবি আগেও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷ এবার দেখা দলে বাঘিনীর সঙ্গে ঘুরছে কালো রঙের শাবক! ফুটেজ দেখে বোঝা যাচ্ছে রাতের অন্ধকারে লুকোনো ক্যামেরায় ধরা পড়েছে মা-শাবক৷ মা দিব্যি ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার৷ সঙ্গের শাবকটি নিখুঁত ডোরাকাটা নয়৷ তার দেহে কালোর আধিক্য৷ তারা বেশ কৌতূহলী হয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসে৷ কিছুটা মন দিয়ে দেখে আবার সরে যায় সেখান থেকে৷ চলে যায় ফ্রেমের বাইরে৷ শাবকের সঙ্গে অতন্দ্র প্রহরী মা৷ এক মুহূর্তও কাছছাড়া…

