বাংলাদেশঃ উলিপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল
কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে উলিপুর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলটি বিজয় মঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা…

