Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশে অস্বাভাবিক মৃত্যু ভারতীয় কূটনীতিকের, দেহ উদ্ধার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন থেকে
বাংলাদেশে অস্বাভাবিক মৃত্যু ভারতীয় কূটনীতিকের, দেহ উদ্ধার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন থেকে

  ঢাকা: বাংলাদেশের রহস্যমৃত্যু ভারতীয় কূটনীতিকের। চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন চত্বর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ওই কূটনীতিক সেখানে প্রোটোকল অফিসার হিসেবে মোতায়েন ছিলেন। তাঁর মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Indian Diplomat Dead in Bangladesh) মঙ্গলবার চট্টগ্রামের খুলশীতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন চত্বর থেকে ৩৫ বছর বয়সি ওই কূটনীতিকের দেহ উদ্ধার হয়। আদতে হরিয়ানার বাসিন্দা ওই কূটনীতিকের নাম নরেন্দ্র। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে কোনও সাড়াশব্দ মিলছিল না নরেন্দ্রর। এর পর কর্তৃপক্ষের কাছে খবর যায়।…

Read More