বাংলাদেশঃ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে খলিলুর রহমান (৬৮) নামের এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। কারাগারে হাজতি হিসেবে ছিলেন তিনি। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় অসুস্থ অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। খলিলুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আব্দুল আলিম জানান, খলিলুর রহমান দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।…

