হৃদরোগের ঝুঁকি কমবে আমন্ড খেলে, জেনে নিন কাঠবাদামে আর কী কী গুণ আছে
শীত আসার সঙ্গে সঙ্গে নানারকম ফলমূল আর শাকসবজিতে ভরে যায় বাজার। এই সময় যেমন টাটকা খাবার পাওয়া যায় অনেক, তেমনই বাড়তে থাকে নানারকম রোগের সংক্রমণ। তাপমাত্রা কমে যায় বলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। এরই সুযোগ নেয় বাতাসে ভেসে বেড়ানো জীবাণু। প্রায়ই এই সময় নানারকম রোগে ভুগতে হয়। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক খাবার ডায়েটে থাকলে রেহাই মিলতে পারে রোগজীবাণু থেকে। রোজ কিছু নির্দিষ্ট খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর ফলে সহজে বাইরের জীবাণু আক্রমণ করতে…

