ক্যানসারের দাওয়াই সারিয়ে দিচ্ছে টিবি! জোড়া সাফল্য চিকিৎসাবিজ্ঞানে
ক্যানসার চিকিৎসার জন্য আবিষ্কৃত চিকিৎসা পদ্ধতি। সেই কাজেই ব্যবহার করছিলেন চিকিৎসক বিজ্ঞানীরা। তবে শেষ পর্যন্ত অন্য এক খেল দেখাল সেই থেরাপি। সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বায়োমেডিসিন ও ফার্মাকোথেরাপি জার্নালে। সেখানেই দেখা গিয়েছে, এই চিকিৎসা পদ্ধতি অর্থাৎ থেরাপির অন্য এক খেল। গবেষকদের দাবি, এই থেরাপি যক্ষ্মা অর্থাৎ টিবি রোগ সারাতেও পারদর্শী। আমাদের শরীরে অসংখ্য ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে যারা ওষুধ খেলেও ধ্বংস হয় না। এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় ড্রাগ রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই দিব্যি কাজ করছে নয়া ক্যানসার…

