ভারতীয় দল বলে বিশেষ ছাড়ের আবেদন, এসেছিল ফোন! বিস্ফোরক দাবি প্রাক্তন ম্যাচ রেফারি ক্রিস ব্রডের
নয়াদিল্লি: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা পরিচিত ম্য়াচ রেফারি ক্রিস ব্রড। নিজের কেরিয়ারে ১২৩টি টেস্ট ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। সেই ক্রিস ব্রডই এবার বিস্ফোরক দাবি করলেন। জানালেন অন্যায্যভাবে তাঁকে ভারতীয় দলের শাস্তি কমানোর কথা ফোন করে বলা হয়েছিল। ব্রড খুব বেশি তথ্য না দিয়ে দাবি করেন ভারতীয় দল এক ম্যাচে নির্ধারিত সময়ের থেকে চার, পাঁচ ওভার কম বল করেছিল। এর জেরে শাস্তি অবধারিত ছিল। কিন্তু তাঁকে ফোন করে সেই শাস্তি কমাতে বলা হয়। তিনি বলেন, ‘ভারতের (বোর্ডের) প্রচুর টাকা…

