বাংলাদেশঃ মোসাদের সঙ্গে বৈঠক হয়নি
নিজস্ব প্রতিনিধি: বহিষ্কার পাল্টা বহিষ্কারের পর একে অন্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সদ্য অভিশংসন হওয়া গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর। রবিবার (২ জুলাই) সকালে রাজধানীর গুলশান-২-এ নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন রেজা কিবরিয়া এবং বিকালে গণঅধিকার পরিষদের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন নুরুল হক নুর। মোসাদের সঙ্গে আলোচনার কথা নুর স্বীকার করেছে দাবি করে সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া বলেন, সরকার ও গোয়েন্দা সংস্থার উচিৎ নুরকে জিজ্ঞাসাবাদ করা। তার বিষয়টি রহস্যজনক। তাকে গ্রেফতার…

