বাংলাদেশঃ মাস পেরুলেও মেলেনি সাড়া
সান নিউজ ডেস্ক: চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৩৪ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন গণপূর্ত অধিদপ্তরের দৈনিক ভাউচারভিত্তিক কর্মচারীরা। গত ১৪ সেপ্টেম্বর থেকে চলমান এই কর্মসূচি এক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সাড়া মেলেনি কর্তৃপক্ষের পক্ষ থেকে। “আজকের এইদিনে মুজিব তোমায় মনে পড়ে” “চাকরি চাকরি চাকরি চাই, বাঁচার মতো বাঁচতে চাই” “আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে” এমন স্লোগান তুলে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দাবি আদায়ের জন্য অবস্থান করছেন এই কর্মচারীরা। তবে কর্তৃপক্ষের সাড়া না…

