বাংলাদেশঃ গাইবান্ধায় গরুচোর দলের ৪ সদস্য গ্রেফতার
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : বাংলাদেশের বিভিন্ন জেলায় গরুচোর দলের সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গাইবান্ধা পুলিশ। গাইবান্ধার আইনশৃংখলা উন্নয়ন ও অগ্রযাত্রায় পুলিশ সাহসিকতার ভূমিকা পালন করছেন। পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকা সবার কাছে প্রশংসা অর্জন করেছে। পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জিত হয়েছে। বিশেষ করে গরু চুরির সিন্ডিকেট জীবন অস্থির করে তুলেছে ৷ বুধবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় গাইবান্ধা সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল…

