খাস কলকাতায় গিলেন বা সিনড্রোমের থাবা! সংকটজনক অবস্থায় ২ শিশু, কী বলছেন চিকিৎসক
GBS or Guillain-Barre Syndrome: পুণের পর এবার বাংলাতেও গিলেন বা সিনড্রোমের (উচ্চারণ ভেদে গুলেন বেরি সিনড্রোম) থাবা। শিকার হল দুই শিশু। ইন্সটিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি রয়েছে ৭ ও ৮ বছরের দুই শিশু। প্রথম দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা।তাকে ২৫ দিন আগে ভর্তি করানো হয় হাসপাতালে। অন্য জন উত্তর ২৪ পরগনার বাগুইহাটির বাসিন্দা। সে ১২ দিন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে দুজনেই রয়েছেন চিকিৎসক প্রভাস প্রসূন গিরির অধীনে। তবে উদ্বেগের বিষয় এই যে দুজনকেই রাখা হয়েছে ভেন্টিলেশনে। ‘এই সময়’-র রিপোর্ট মোতাবেক…

