Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
স্কুলের স্যারেরা টিউশন পড়ান! কড়া হচ্ছে সরকার, ২০০জন শিক্ষককে নোটিস
স্কুলের স্যারেরা টিউশন পড়ান! কড়া হচ্ছে সরকার, ২০০জন শিক্ষককে নোটিস

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বারণ। কিন্তু কে শোনেন কার কথা? লুকিয়ে চুরিয়ে অবলীলায় চলছিল গৃহ শিক্ষকতা। তবে এবার গৃহশিক্ষকতা রোধে কড়া হচ্ছে রাজ্য সরকার। এনিয়ে এবার রাজ্যের ৪৫টি স্কুলে নোটিস পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর। বেলঘরিয়া, দমদম, বরানগর সহ রাজ্যের একাধিক জায়গায় থাকা স্কুলে এই নোটিস পাঠানো হচ্ছে। সব মিলিয়ে প্রায় ২০০ জন শিক্ষক শিক্ষিকার নামে নোটিস পাঠানো হয়েছে যাঁরা কার্যত চুটিয়ে টিউশনি করছেন বলে অভিযোগ। কেন তারা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গৃহশিক্ষকতা করছেন তা নিয়ে প্রধান শিক্ষকের…

Read More