‘৭,৩৪৩ কোটি টাকার লেনদেন’, গেমিং অ্যাপ কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর দাবি ED-র
এবার গেমিং অ্যাপ কাণ্ডে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই গোটা প্রতারণা চক্রে গত দুই বছরে ৭,৩৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে। আদালতে ইডির আইনজীবীর দাবি, টাকা ডবল করার নামে বিনিয়োগ নেওয়া হয়। এমনকী বিদেশি নাগরিকদের সঙ্গেও প্রতারণার অভিযোগ রয়েছে আমিরের বিরুদ্ধে। বেশিরভাগ লেনদেন ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে হত বলে দাবি করা হয়েছে। এর আগে সম্প্রতি ইডি দাবি করেছিল, এখনও পর্যন্ত আমির খান ৭০০ কোটিরও বেশি টাকা ক্রিপ্টোতে বিনিয়োগ করে ঘুর পথে তা সাদা করা হয়েছে। এই গোটা…

