Ceiling Fan: গরমে পাখার হাওয়া যেন গায়েই লাগে না, আসলে মাটি থেকে ফ্যানের উচ্চতা ঠিক নয়! কতটা উঁচুতে সিলিং ফ্যান থাকলে হাওয়ায় প্রাণ জুড়বে
Ceiling Fan: সিলিং ফ্যানের হাওয়া কম পাওয়ার অন্যতম কারণ হতে পারে ভুল উচ্চতায় ফ্যান লাগানো। বিশেষজ্ঞদের মতে, মেঝে থেকে নির্দিষ্ট উচ্চতায় ফ্যান বসালে ঘরে বাতাসের প্রবাহ বাড়ে, বিদ্যুৎ সাশ্রয় হয় এবং নিরাপত্তাও নিশ্চিত হয়। আজকালকার দিনে প্রায় প্রতিটি বাড়িতে সিলিং ফ্যান থাকেই। কুলার আর এসি অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে জায়গা করে নিয়েছে। কিন্তু সিলিং ফ্যানের প্রয়োজনীয়তায় এতটুকু ভাটা পড়েনি। অর্থাৎ প্রতিটি বাড়ির ঘরে ঘরে সিলিং ফ্যানের উপস্থিতি বাঁধাধরা। তবে অনেকেই অভিযোগ করেন যে, দামি ফ্যান লাগিয়েও তেমন হাওয়া…

