চট্টগ্রাম-১০ উপ নির্বাচন: ভোট গ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডা. আফসারুল আমিনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। রোববার (৩০ জুলাই) সকাল ৮ টা থেকে ১৫৬ ভোটকেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও…

