বাংলাদেশঃ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সোলাইমান ইসলাম নিশান : চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় সদর উপজেলার চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ের মাঠে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঘন্টাব্যাপী এ মানবন্ধন করে শিক্ষক শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা হামলায় জড়িত সকল আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে জোর দাবি জানান। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, অনতিবিলম্বে হামলায় জড়িত আসামিদের গ্রেফতার করা না…

