ঘোড়ায় চড়া, তলোয়ার চালিয়ে ক্ষত-বিক্ষত শরীর ! কীভাবে শম্ভাজি মহারাজ হয়ে উঠলেন ভিকি ?
মুম্বই: লক্ষণ উতেকরের পরিচালনায় ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত ‘ছাবা’কে ঘিরে সারা দেশ জুড়ে এখন উত্তেজনা তুঙ্গে। প্রেক্ষাগৃহে হইহই করে চলছে ‘ছাবা’। মাত্র ৩ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ‘ছাবা’ (Chhaava)। ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা সহ আরও বহু অভিনেতা অভিনেত্রীর চমক রয়েছে এই ছবিতে এবং সবথেকে বেশি নজর কেড়েছে ভিকি কৌশলের (Vicky Kaushal) অভিনয়। দীর্ঘ ৬ মাস ধরে প্রস্তুতি নিয়ে শম্ভাজি মহারাজ হয়ে উঠেছেন ভিকি কৌশল। কীভাবে নিজেকে তৈরি করলেন ? বিটিএস ভিডিয়োতে জানালেন সেই পর্দার…

