বৃষ্টি হলেই জল জমে কলকাতায়, ‘আন্তর্জাতিক পরামর্শ’ নিয়ে সেই সমাধানের কথা বললেন দিলীপ ঘোষ
রঞ্জিত সাউ, কলকাতা: সামান্য বৃষ্টিতেই জল জমে যায় কলকাতায়। একই সঙ্গে জল জমা রাজ্যের অন্যান্য শহরগুলোতে। জল জমে যায় আধা শহর ও পঞ্চায়েত এলাকাতেও। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বললেন বড় বাড়ি বা ফ্ল্যাট তৈরি করা নিয়ে এবার নতুন একটা আইন নিয়ে আসা হচ্ছে। জল জমা নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী খুব স্পষ্ট ভাবে জানালেন এই সমস্যার কোনও শর্টকাট সমাধান নেই। দিলীপ ঘোষ বললেন, “প্রতিবছর আগস্ট সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়।…

