Lagnajita Chakraborty: ‘জাগো মা’ গাওয়ায় স্টেজে উঠে হেনস্থা লগ্নজিতাকে! প্রাণ হাতে কলকাতায় ফিরলেন গায়িকা…
বিক্রম দাস: সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ভগবানপুরে। জানা গিয়েছে, ভগবানপুরে এক বেসরকারি স্কুলের কনসার্টে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্টেজে তখন গায়িকা ‘জাগো মা’ গাইছিলেন, সেই সময় স্টেজে উঠে তাঁকে হেনস্থা করা হয়। এবং দাবি করা হয় যে, লগ্নজিতাকে ‘ধর্মনিরেপক্ষ’ গান গাইতে হবে। বিজেপি নেতা শঙ্কদেব পণ্ডা জানিয়েছেন, তিনি ‘জাগো মা’ গান গাওয়ার পর স্থানীয় তৃণমূল নেতা মেহবুব মল্লিক ও তাঁর সমর্থকেরা তাকে গান বন্ধ করতে বলেন এবং হুমকি দেওয়ার…

