New Toll System: দেশের হাইওয়েতে বড় বদল! এবার থামতে হবে না টোল প্লাজায়, চলন্ত গাড়ি থেকেই কেটে যাবে টাকা! চালু হচ্ছে ‘ব্যারিয়ার-লেস’ টোলিং সিস্টেম
New Toll System: দেশে আসছে নতুন MLFF ব্যারিয়ার-ফ্রি টোল সিস্টেম। এবার টোল প্লাজায় আর গাড়ি থামাতে হবে না। FASTag, AI ও ANPR ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে টোলের টাকা। প্রথম ধাপে দিল্লিতে চালু হচ্ছে এই অত্যাধুনিক ব্যবস্থা। দিল্লি ও আশপাশে যাতায়াতকারী মানুষের জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘ ট্র্যাফিক জ্যাম, টোল প্লাজায় দাঁড়িয়ে থাকার ঝামেলা এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষার সমস্যা ধীরে ধীরে শেষ হতে চলেছে। কেন্দ্র সরকার এবার দেশে নতুন ও অত্যাধুনিক টোল সিস্টেম চালু করতে যাচ্ছে, যেখানে…

