জামায়াত আমিরের হুঁশিয়ারি: জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে
জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের কোনো একক রাজনৈতিক দল বা ব্যক্তি মাস্টারমাইন্ড ছিল না। তার ভাষ্য, আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি মানুষই এর সফলতায়…

