Calcutta University: টিএমসিপি-র সমাবেশের জন্য পিছোবে পরীক্ষা? বড় সিদ্ধান্ত, রাজ্যকে কী জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়
৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থাকায় ওই দিনের পূর্ব নির্ধারিত স্নাতকোত্তর পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য উচ্চশিক্ষা দফতর অনুরোধ করে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বিতর্ক৷ কলকাতা: তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশের জন্য ২৮ অগাস্ট কোনও পরীক্ষা বাতিল করবে না কলকাতা বিশ্ববিদ্যালয়৷ এ দিন সিন্ডিকেট বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্ত দত্ত৷ নিজেদের সিদ্ধান্তের কথা রাজ্য সরকারকে জানিয়েও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ শুধু তাই নয়, টিএমসিপি-র সমাবেশের দিন যাতে রাস্তায় পর্যাপ্ত যানবাহন থাকে এবং…

