সব সময়ে হাতে মোবাইল ফোন? হতে পারে টেক্সট নেক সিনড্রোম, জানুন এটি কী
ব্যাংকের কাজ কর্ম হোক অথবা পড়াশোনা, সবকিছুই এখন চলে মুঠো ফোনের মাধ্যমে। বাসে, ট্রামে, রাস্তাঘাটে যেখানেই আপনি মানুষকে দেখবেন, দেখতে পাবেন ঘাড় নিচু করে মুঠোফোনে ব্যস্ত রয়েছে সকলে। আর এতেই তৈরি হয় সমস্যা। মুঠোফোন দ্বারা তৈরি এই সমস্যার নাম ‘টেক্সট নেক সিনড্রোম’। টেক্সট নেক সিনড্রোম কী? মুঠোফোনে সময় কাটাতে গিয়ে অনেকেই ঘাড় নুইয়ে রাখেন দীর্ঘক্ষণ। এইরকম ভাবে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে শুরু হয় ঘাড়ে ব্যথা। এছাড়াও চোখে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথার মত সমস্যাও হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে…

