কোনও বাসিন্দা নেই, এই দ্বীপের জন্য ম্যানেজারের খোঁজ চলছে, পাবেন ২৬ লক্ষ টাকা
বিশ্বজুড়ে এমন অনেক দ্বীপ রয়েছে, যেখানে জনপ্রাণী দেখা মেলে না এবং যা সবসময় নির্জন। এমনই একটি দ্বীপ রয়েছে স্কটল্যান্ডেও, যেখানে একজন মানুষও দেখা যায় না।যাইহোক, সম্প্রতি এই দ্বীপটিই আলোচনার বিষয় হয়ে উঠেছে। জানা গিয়েছে, এই দ্বীপের দেখাশোনার করার জন্য একজন ম্যানেজারের খোঁজ করা হচ্ছে। যে ব্যক্তি এই দ্বীপের ম্যানেজার হিসাবে কাজটি পাবেন, তাঁর আর্থিক ভাগ্য বেশ চমকাবে। বার্ষিক বিশাল অঙ্কের বেতন পাবেন দ্বীপের নতুন ম্যানেজার। এই দ্বীপটি কোথায় অবস্থিত সাদারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত এই দ্বীপের নাম হান্ডা। নৌকোয় করে…

