পুজোয় জম্পেশ ভুরিভোজ করেও যত্ন নেওয়া যায় স্বাস্থ্যের! স্পেশাল টিপস চিকিৎসকের
দেখতে দেখতে চলেই এল বাঙালির প্রিয় দুর্গোৎসব। আর কিছুদিন বাদেই ঢাকে কাঠি পড়ল বলে। পুজো মানেই তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে খাওয়াদাওয়া। আর পুজোর খাওয়াদাওয়া নিয়ে এই বছর কিছু দরকারি পরামর্শ দিচ্ছেন ডায়বেটোলজিস্ট ও ওবেসিটি বিশেষজ্ঞ চিকিৎসক আশিস মিত্র। ১) পুজোয় জাঙ্ক ফুডের লোভ এড়ানো কঠিন! সে ক্ষেত্রে ফিট থাকতে কী করণীয়? চিকিৎসক: জাঙ্ক ফুড বলতে আমরা মূলত ফাস্ট ফূডকে বুঝি। ফাস্টফুড এর মাধ্যমে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট ও সুগার পৌঁছে যায়। তাই পূজোয় জাঙ্ক ফুড খেলেও তা…

