বাংলাদেশঃ দেশি-বিদেশি চক্রান্ত চলছে
কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. দিলীপ কুমার রায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে তিনি এ মতবিনিময় করেন। দিলীপ রায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সহ সভাপতি। মতবিনিময়কালে ডা. দিলীপ রায় বলেন, ‘আমি রাজনৈতিক আদর্শ নিয়ে আমার রাজনীতি শুরু করেছি। আমি ঢাকা…

