বাংলাদেশঃ ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট রাজনীতিবিদ, কবি ও গবেষক ড. নূহ-উল-আলম লেনিন বলেছেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সাথে সাথে পাল্টে যাচ্ছে সারা বিশ্বের চিত্র। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব ও দৃশ্যমান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ যখন দৃশ্যমান তখন বিশ্বের সাথে তাল মিলিয়ে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ঘোষণা ‘স্মার্ট বাংলাদেশ’। শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে কবি ও প্রাবন্ধিক জসিম চৌধুরীর ৫ টি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠানে…

