‘আমাদের বোনের বিচার চাই, টিফোয় বজায় ইস্ট-মোহন ঐক্য, ‘বিশাল’ ম্যাচে আবেগঘন বার্তা
একদিকে মোহনবাগানের জার্সি পরিহিত যুবতীর মুখ। অন্যদিকে ইস্টবেঙ্গলের জার্সি পরিহিত যুবতীর মুখ আছে। দু’জনেই চিৎকার করে কিছু বলতে চাইছেন। সেটার নীচেই লেখা আছে ‘জাস্টিস’। সঙ্গে বলা হয়েছে, ‘হাতে হাত রেখে লড়াই, আমাদের বোনের বিচার চাই।’ মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনের সমর্থকদের মোহনবাগান সমর্থকদের সেই টিফোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। একেবারে শেষমুহূর্তে কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত পাওয়ার পরে মোহনবাগান সমর্থকরা যেভাবে টিফো নিয়ে এসে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ…

