বাংলাদেশঃ চলছে ঢাকা বিভাগীয় বইমেলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে ৮ দিনব্যাপী ঢাকা বিভাগীয় বইমেলা চলছে। আজ এ মেলার পঞ্চম দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং ঢাকা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বাংলা একাডেমি চত্বরে এ মেলা চলবে প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। ৮ দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে সরকারি বিভিন্ন দফতরের ২৫ টি প্রতিষ্ঠানসহ বাংলাদেশের স্বনামধন্য ৬৫ টি প্রকাশনা। পাশাপাশি সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে কুইজ, চিত্রাঙ্কন…

