ভারত-পাকিস্তান সংঘর্ষ ঘিরে যেসব ভুল তথ্য ছড়িয়েছে বাংলাদেশে
ভারতের দাবি অনুযায়ী, গত মঙ্গলবার (৭ মে) মধ্যরাতে তারা পাকিস্তানের ৬টি স্থানের ৯টি নিশানায় বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, তারা এসব হামলা প্রতিহত করেছে। এতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এই পাল্টাপাল্টি আক্রমণে এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন এবং ভারতের ১০ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘাত নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়িয়ে…

