Tanishaa Mukerji: কাজলের বোনের বাড়িতে বিরাট অঙ্কের বিদ্যুৎ বিল, কেটে দেওয়া হল ইলেক্ট্রিক লাইন! নায়িকা রেগে আগুন
কাজলের বোন, অভিনত্রী তানিষা মুখোপাধ্যায় এবার ক্ষোভ প্রকাশ করলেন তাঁর বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে এবং এই নিয়ে বিদ্যুৎ বিভাগকে মাফিয়া বলে অভিযোগ করেছেন৷ বলিউডের শীর্ষ অভিনেত্রী কাজলের বোন, অভিনেত্রী তানিষা মুখোপাধ্যায় লোনাভালায় বিদ্যুৎ বিল নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ছেন। তিনি মহারাষ্ট্র বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেত্রীর অভিযোগ, মানুষকে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে এবং বিল পরিশোধ না করা ঠেকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই পুরো বিষয়টি নিয়ে অভিনেত্রী বিভাগটিকে ‘মাফিয়া’ বলেও অভিহিত…

