ইতিহাসকে ধরেছিলেন কলমে, ইতিহাসেই অমর থেকে যাবেন জীবনবাবু
HT Bangla Special: সকাল ১১ টা বেজে ১৭ মিনিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট — সকাল নটায় প্রয়াত হয়েছেন সোনারপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায় — সেই মর্মে শোকবার্তা। বিধায়ক হিসেবে জনহিতকর নানা কাজ করলেও সিংহভাগ বাঙালি জীবন মুখোপাধ্য়ায়কে মনে রেখেছে ইতিহাসবিদ হিসেবেই। আরেকটু সরল ও নির্দিষ্ট করে বললে ইতিহাসের পাঠ্যবই লেখক হিসেবে। শুধু স্কুলে নয়, ডিগ্রি কোর্সেও পাঠ্য ছিল তাঁর বই। ফলে বাঙালি ছাত্রজীবনের বেশ কিছুটা জুড়েই জীবনবাবু। পাঠ্য হিসেবে কেমন লাগত তাঁর ইতিহাস বই? কতটা…

