বাংলাদেশঃ তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ড্যানিশ রাষ্ট্রদূত
সান নিউজ ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপের বাগান পরিদর্শন করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান। এ সময় তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর ড. আর্নো হ্যামেলিয়ার্স। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলিয়ার দর্জিপাড়ায় টিউলিপ বাগান পরিদর্শন করেন তারা। বাংলাদেশের সীমান্ত এলাকায় নান্দনিক টিউলিপ ফুলের চাষ দেখে তারা অভিভূত হন। তাদেরকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ফুলচাষি নারীরা। টিউলিপ চাষের সঙ্গে সম্পৃক্ত প্রান্তিক ২০ জন নারীর সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। টিউলিপ চাষ ও আগামী পরিকল্পনা…

