বাংলাদেশঃ উচ্ছ্বাস প্রকাশ করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ
শরীয়তপুর প্রতিনিধি : জনসাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে। যান চলাচলের প্রথম দিনে উৎসব আর স্বস্তির যাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ভোর ৫টা থেকেই লাইনে দাঁড়ায় প্রায় শতাধিক যানবাহন। সকাল ৬টায় যান চলাচল চালুর কথা থাকলেও উৎসুক চালকদের আগ্রহে ৫টা ৪০ মিনিটেই টোল দেওয়া শুরু হয়। রোববার (২৬ জুন) সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা গিয়ে এমন চিত্রই দেখা যায়। বাসচালক মো. সৈকত বলেন, ‘প্রথমবার পদ্মা সেতুতে গাড়ি নিয়ে যাচ্ছি এই অনুভূতি…

