নিত্য আসা-যাওয়া ছিল বঙ্কিম-সুভাষের, এই বাড়ির ৩৫০ বছরের পুজো দক্ষিণের আকর্ষণ
বিষবৃক্ষ উপন্যাস এই বাড়িতে বসেই শিখেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আবার সুভাষচন্দ্র বসু বেশ কয়েকটি রাজনৈইতক সভাও করেছিলেন এই বাড়ির সামনের মাঠে। দত্তবাড়ির উল্লেখ যেমন পাওয়া যায় বঙ্কিমের উপন্যাসে, তেমনই তারা উল্লেখ্য স্বাধীনতা আন্দোলনের ইতিহাসেও। সাড়ে তিনশো বছর আগে এই বাড়িতে শুরু হওয়া দুর্গাপুজো তাই আজও অমলিন। ৩৫০ বছর আগে শুরু পুজো কলকাতাল জমিদার রামচদ্র দত্ত ১৬৭৫ সালে সুন্দরবনের কাছে জয়নগরে এসে নিজের জমিদারি স্থাপন করেন। তখন দক্ষিণ চব্বিশ পরগনার অধিকাংশই ছিল সুন্দরবনের অংশ। বাদাবনে থাকাকালীন একদিন স্বয়ং মা…

